July 29, 2026, 4:56 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

গনেশ চন্দ্র সন্ন্যাসী,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে২৪ মে ২০২৬ (রোববার) একটি  মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মহাসড়কের ঝাঐল ব্রিজ এলাকায়।

ঢাকা থেকে গাইবান্ধা’গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

বাসটির ধাক্কায়  সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গেট লক হয়ে যাওয়ায় যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং যাত্রীদের নিরাপদে বের করে আনেন।

বাসের সুপারভাইজার গুরুতর আহত হন, তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

সর্বশেষ ২৫ মে ২০২৬-এর তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার আগে মহাসড়কে গাড়ির চাপ উল্লেখযোগ্য হারে বাড়লেও যানজট বা বড় ধরনের ধীরগতি নেই। সিরাজগঞ্জ জেলা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানার প্রায় ৮০০ পুলিশ সদস্য মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *