July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চৌদ্দগ্রামে আধুনিক চিকিৎসাসেবার লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন

মু.আলম কুমিল্লা, প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বল্প মূল্যে উন্নত ও আধুনিক সেবার নিশ্চয়তায় মানুষকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন করা হয়েছে। শনিবার ফিতা কেটে চৌদ্দগ্রাম থানার পাশে অবস্থিত হসপিটালের উদ্বোধন করেন ডাঃ একেএম গাজীউল হক। এরআগে ফাস্ট এইড হসপিটালের চেয়ারম্যান ডাঃ মোজাফফর আহমদের সভাপতিত্বে ও উপস্থাপক ইমাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামসুদ্দীন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কাজী আহসান উল্যাহ, বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক সেলিম মজুমদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন কাজল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন,

ফাস্ট এইড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের ভূঁইয়া, অর্থ পরিচালক ডেন্টিষ্ট শাহীন আলম, আরএমও ডা. আবু জাফর মোঃ নেছার উদ্দিন, পরিচালক জালাল উদ্দিন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম ক্লিনিকের স্বত্তাধিকারী মোঃ আরজু, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ডাঃ আবু হানিফসহ ফাস্ট এইড হসপিটালের অন্যান্য পরিচালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *