July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি আজ থেকে শুরু

নিউজ পাওয়ার২৪ ডেস্ক:

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন (রোববার) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার কথা ছিল। কারণ রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রমের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল সরকার। তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকায় ২৩ মে বিদ্যালয় খোলা থাকবে কি না—এ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

দিনভর এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এদিকে মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার কথা বলা হয়েছিল, যা বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত দেয়।

শেষ পর্যন্ত রাতে মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মূলত বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *