July 29, 2026, 4:58 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কালকিনিতে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
​গতকাল বুধবার রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন কালকিনি উপজেলার ছোট চর কয়ারিয়া গ্রামের মৃত শামচুল হক কাজীর ছেলে এনায়েত কাজী (৪৪), একই গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে মানিক সরদার (৪৫) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কন্ডা গ্রামের জসিম মালের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।
​পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল কয়ারিয়া ইউনিয়নে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
​কালকিনি থানার ওসি জহুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *