July 29, 2026, 4:53 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ঝুঁকিপূর্ণ পারাপার: লক্ষ্মীপুর পুরাতন বাস স্টেশনে ফুট ওভার ব্রিজের দাবি, বাড়ছে দুর্ঘটনা ও যানজট

কবির হোসেন রাকিব, ​লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘পুরাতন বাস স্টেশন’। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে অত্যন্ত ব্যস্ততম এই মোড়ে কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, বিশেষ করে স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
​সরেজমিনে দেখা গেছে, পুরাতন বাস স্টেশন এলাকাটিতে সবসময়ই যানবাহনের তীব্র চাপ থাকে। এর আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এবং বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন সকালে ও দুপুরে স্কুল-কলেজ শুরু এবং ছুটির সময়ে শত শত শিক্ষার্থীকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির মাঝখান দিয়ে রাস্তা পার হতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে।
​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এখানে কোনো ফুট ওভার ব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শুধু যে দুর্ঘটনাই বাড়ছে তা নয়, বরং তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। যত্রতত্র রাস্তা পারাপারের কারণে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনগুলোকে বারবার থামতে হয়, যার ফলে এই মোড়ে সবসময়ই যানজট লেগেই থাকে। এতে করে যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
​ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, লক্ষ্মীপুর পুরাতন বাস স্টেশন এলাকায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও যানজট এড়াতে এখানে জরুরি ভিত্তিতে একটি আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন।
​এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ কামনা করছেন লক্ষ্মীপুরের সর্বস্তরের সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *