June 15, 2026, 7:18 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

পটিয়ায় হযরত মকবুল শাহ্ রহমতুল্লাহ আলাইহির ৮২ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

চট্টগ্রামের পটিয়া থেকে -সেলিম চৌধুরী

চট্টগ্রামের পটিয়া পৌর সদর পোষ্ট অফিস সংলগ্নে সুলতানুল আউলিয়া, হযরত রাওয়া, মুশকিল কুশা, জাহাগীরিয়াহ্ সিলসিলা-ই আলিয়াহ্ জাহাগিরিয়াহ্ এর মহান বুজুর্গ হযরত মকবুল শাহ্ রহমতুল্লাহ আলাইহির ৮২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।
ওরশ শরীফে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া,জিকির, খাজা গান ও কাওয়ালী গান, সেমা মাহফিল ও রাতে মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত মাধ্যমে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
হযরত মকবুল শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ আয়োজিত মিলাদ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম আজিজ। ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ মুহাম্মদ নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাহাগিরিয়া শাহ্সুফি দরবার শরীফের
পীর হয়রতুল আল্লামা আলহাজ্ব শাহ্সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী।
প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন, গাউসিয়া রহমানীয়া মসজিদের খতিব হযরত মাওলানা আলী হোসাইন আলকাদেরী।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ আবু সৈয়দ, সহ সভাপতি আসহাব উদ্দিন, আমির হোসেন সওদাগর, ইব্রাহিম খলিল, নাছির উদ্দীন টিপু, ফোরকান উদ্দীন বাবু, মুহাম্মদ হাছান, আলমগীর বাবু, মামুনুর রশিদ মামুন, তৌহিদুল ইসলাম, হাবিবুর রহমান সহ কমিটির ১৫১জন সদস্যসহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ওরশ শরীফে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে প্রায় ২০ হাজার ভক্তদের মিলনমেলা ঘটে।