July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মোবাইল ফোন না পেয়ে গলাচিপায় নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে রমজানা (১৪) নামের এক নবম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমজানা গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোনের আবদার করে আসছিল রমজানা। পরিবারের পক্ষ থেকে তাকে এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এতে অভিমান করে সে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বারান্দায় বসে কথা বলছিলেন। এ সময় রমজানা নিজ শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার মা পপি বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
স্থানীয়দের সহায়তায় দ্রুত রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *