May 15, 2026, 2:37 pm
শিরোনাম:
গাইবান্ধায় কাবিননামা জালিয়াতির অভিযোগে গোফফার কাজী গ্রেফতার নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষাব্যবস্থা কার্যকর হলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে -শিক্ষামন্ত্রী ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ওমান উপকূলে অজ্ঞাত হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভ্যানগার্ড।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ১৪ জন নাবিক বহনকারী জাহাজটির নাম ‘এমএসভি হাজ আলি’। ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশে, একটি বিস্ফোরণের পর জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদিপশু পরিবহন করছিল। এ সময় জাহাজে একটি ‘সন্দেহজনক বিস্ফোরণ’ ঘটে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিক জানিয়েছে, এমএসভি হাজ আলি ছিল ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের ধাও জাহাজ।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও পক্ষ দায় স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা