May 15, 2026, 12:29 pm
শিরোনাম:
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন: কারখানা সিলগালা মালিককে জেল-জরিমানা নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ১১ রংপুরে হাঁড়িভাঙা আমের বাণিজ্যের সম্ভাবনা ২৫০ কোটিও বেশি বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং গলাচিপায় ১,৫০০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ আটক ৪

বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন: কারখানা সিলগালা মালিককে জেল-জরিমানা

মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ড্রিংকো জুস উৎপাদনের দায়ে মাসুদ সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে কলাপাড়া পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে পৌর শহরের একটি কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের বিভিন্ন আলামত দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।


অভিযানকালে কারখানা থেকে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে সেগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্য নিরাপত্তা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে খাদ্যদ্রব্য কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”