June 15, 2026, 4:15 am
শিরোনাম:
বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

পালং-জাজিরাবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও অঙ্গীকারের বার্তা দিলেন নব নির্বাচিত এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর থেকে:

পালং-জাজিরাবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন, শরীয়তপুর-১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানান, “সকল প্রশংসা মহান রবের। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই আনন্দই মহিমান্বিত হয়।”

তিনি প্রিয় পালং-জাজিরাবাসীকে আসসালামু আলাইকুম জানিয়ে বলেন, জনগণের দেওয়া ভালোবাসা ও বিশ্বাস তার কাছে আমানত স্বরূপ। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আপনাদের বিশ্বাসের মান রক্ষা করবো, ইনশাআল্লাহ।”

পাশাপাশি তিনি উল্লেখ করেন, তার দুয়ার সবসময় এলাকার সর্বস্তরের মানুষের জন্য খোলা থাকবে। এছাড়াও যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বক্তব্যকে ঘিরে শরীয়তপুর বাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
অনেকেই তার এই অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।