May 14, 2026, 3:32 pm
শিরোনাম:
প্রাইভেট পড়ে বাসায় ফিরে শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা প্রতারণা ও বিশ্বাস ভাঙ্গনের মামলায় মাত্র তিন ঘন্টার ব্যবধানে জামিন পেল ডাক্তার বাহারুল আলম ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জুর ইন্তেকাল ইরানি চমকে হতবাক আমেরিকা চিন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত পদবঞ্চিত ছাত্রদল নেতা মোরশেদ হাসানের আবেগঘন স্ট্যাটাস ঘিরে আলোচনা এনসিপিকে বলব, দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট করুন: রাশেদ খাঁন

প্রাইভেট পড়ে বাসায় ফিরে শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার স্থানীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী এবং মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে যায় রাই। পরে পরিবারের সদস্যরা বাসার দোতলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পরিবার ও স্বজনরাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে