May 14, 2026, 8:10 am
শিরোনাম:
চিন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত পদবঞ্চিত ছাত্রদল নেতা মোরশেদ হাসানের আবেগঘন স্ট্যাটাস ঘিরে আলোচনা এনসিপিকে বলব, দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট করুন: রাশেদ খাঁন ফ্লাইওভারে ঝুলন্ত লাশ চন্দ্র অভিযানে হিউম্যানয়েড রোবট, নতুন প্রযুক্তি উন্মোচন চীনের আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের : চীনের প্রেসিডেন্টকে- ট্রাম্প পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়ন এক্সপ্রেসে, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে চার ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত চার ভাইয়ের দেশে থাকা একমাত্র জীবিত ভাই এনাম শোকার্ত কণ্ঠে গণমাধ্যমে জানান, সিরাজ ও শহিদ দেশে এসে বিয়ে করবে বলে কথা ছিল। বুধবার রাতেই তাদের ফ্লাইট ছিল। সেই খুশিতে কেনাকাটা করতে গিয়ে তারা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কল্পনাও করিনি।

এদিকে, রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী চারভাইয়ের মৃত্যু খবর আমরা জেনেছি। আমার একটি টিমকে নিহতদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।