May 14, 2026, 7:22 am
শিরোনাম:
ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত পদবঞ্চিত ছাত্রদল নেতা মোরশেদ হাসানের আবেগঘন স্ট্যাটাস ঘিরে আলোচনা এনসিপিকে বলব, দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট করুন: রাশেদ খাঁন ফ্লাইওভারে ঝুলন্ত লাশ চন্দ্র অভিযানে হিউম্যানয়েড রোবট, নতুন প্রযুক্তি উন্মোচন চীনের আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের : চীনের প্রেসিডেন্টকে- ট্রাম্প পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়ন এক্সপ্রেসে, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা বোয়ালমারীতে ব্র্যাকের উদ্যোগে ডেইরি খামারিদের। প্রশিক্ষণ কর্মশালা

এনসিপিকে বলব, দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট করুন: রাশেদ খাঁন

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘নাসীরউদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বলেছে, (১) জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন, (২) সংস্কারের নামে ভণ্ডামি করছে, (৩) মুনাফেকের দল, (৪) ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, (৫) জামায়াতের মুখে এক অন্তরে আরেক, (৬) জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি!’

তিনি আরও বলেন, ‘একটা দল সম্পর্কে এতোকিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব! আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে.. না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কী বলা শুরু করে যে, এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে…!’

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামী পারেও বটে! তাদের রাজনীতিকে নিয়ে একেরপর এক প্রশ্ন তোলা নাসীরুদ্দীন পাটওয়ারীই আজকাল তাদের আইডল। কারণ সে এখন রূপ বদলে ফেলে জামায়াতপন্থী হয়েছে! পডকাস্টে বলেও বেড়াচ্ছে, সে নাকি শিবিরের সাথী ছিল! অথচ ক্যাম্পাসে দেখেছি, সে বাম করে….! একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?’