ঐতিহাসিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের সোনাখালী জেটি ঘাট এলাকায় বৃহৎ এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে। সেই সঙ্গে বিপন্ন হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ও গোসাবা এলাকার লোকজন। প্রশাসনিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে যে কোন সময় বড় ধরনের বিপদ আসতে পারে।গত তৃনমূল কংগ্রেসের সরকারের সময় নদীর তীরে কিছু এলাকায় বল্ডার ও পাথর এবং ইট দিয়ে নদীর পাড় মেরামত করা হয়েছে। কিন্তু প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষ গভীর সুন্দর বন এলাকায় বেড়াতে আসে এই সোনাখালী জেটি ঘাটে। এবং এখান থেকে সুন্দর বন বিভাগের বিভিন্ন যায়গায় বেড়াতে যায়।এই নদীর তীরে প্রায় কয়েক শত লঞ্চ ও ট্রেলার ও ভুটভুটি ও বড়ো মাছ ধরার নৌকা যাতায়াত করে। যদি ভরা বর্ষার আগে নতুন করে নদীর পাড় মেরামত না করে তাহলে বড় বিপদ আসতে পারে। সাধারণ মানুষের দাবী অবিলম্বে এই নদীর পাড় মেরামত করতে হবে নতুন সরকারের।।
তারিখ ১৩/০৫/২০২৬, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা