May 13, 2026, 6:48 am
শিরোনাম:
দেশের আট জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের যুদ্ধের উত্তাপের মধ্যেই চীন সফরে ট্রাম্প গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্স শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন “উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার হলো কষ্টিপাথরের মূর্তি” চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সন্ত্রাস, মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ভাটারায় মতবিনিময় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দেশের আট জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দেশের আট জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।