May 12, 2026, 10:41 am
শিরোনাম:
নকলায় ২টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন ও অনুপ্রেরণার প্রতীক এ্যাড. শাহিদা রহমান রিংকু নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের মহেশপুরে এনজিও ছিনতাই হওয়া টাকা সহ ছিনতাইকারী আটক-৩ পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে উত্তেজনা, ৭ দিনের কলম বিরতি জেলা প্রশাসকের হস্তক্ষেপে বদলে গেল বৃদ্ধের ভাগ্য, ৭ দিনেই মিলল ৩৭ লাখ টাকার ক্ষতিপূরণ ১২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ধরা এশিয়া পোষ্টের উদ্বোধনী অনুষ্ঠান টাঙ্গাইলে অনুষ্ঠিত

নকলায় ২টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

আল আমিন মিয়া, নকলা (শেরপুর)

শেরপুরের নকলায় ইজিপিপি (অতি দরিদ্রদের জন্য কর্মসূচি) এর আওতায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে পৃথক সময়ে খাল দুটির উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় গণপদ্দী ও নকলা ইউনিয়নের ভৌগোলিক সীমার মধ্যে “পেকুয়া বিলের মোহনা থেকে বিহারীপাড় উটব্রিজ পর্যন্ত” প্রায় ৩.৯ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় পাটাকাটা ইউনিয়নের “বড়ডুবি বিলের কামরুলের বাড়ির নিকট থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত” প্রায় ৩.৮৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, আরিফা সিদ্দিকা, মোঃ জাহাঙ্গীর আলম, সাদিয়া আফরিন এনি, রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।