July 30, 2026, 7:59 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

জাতীয়তাবাদী সাইবার দলের বেলাবো উপজেলা (আংশিক) কমিটি অনুমোদন

Reporter Name

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) নরসিংদী জেলা শাখার অধীনে বেলাবো উপজেলা (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসেন রাহাদ গাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সামি হাসান।

‎দলীয় সূত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ইকবাল হোসেন রাহাদ গাজী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাইবার প্ল্যাটফর্মে দলের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ সামি হাসান সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত কর্মকাণ্ডে পরিচিত একটি নাম।

‎নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে বেলাবো উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলীয় বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

‎দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ,সহ-সভাপতি মোঃ সুমন মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তানভির, যুগ্ম সম্পাদক মোঃ আবিদ হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃমাসুম আলম,প্রচার সম্পাদক জাকারিয়া আহমেদ সৈকত,দপ্তর সম্পাদক ফাহিমুর রহমান শাকিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *