July 29, 2026, 5:09 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না- আহমেদ আবু জাফর

এম এ খায়ের ইমন, বিশেষ প্রতিনিধি:

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষণ কর্মশালা প্রোগ্রামে

অপরাধীদের বিচারের মুখোমুখি করতে ফলোআপ সংবাদের গুরুত্ব বাড়ানোর আহ্বান ঢাকা পুরানো পল্টন ফেনী অডিটোরিয়ামে, শনিবার (৯ মে ২০২৬) সারাদিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এ্যাবজার) আহ্বায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, “সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। অপরাধীদের ছেড়ে দিলে চলবে না—তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কলম চালিয়ে যেতে হবে।”

তিনি বলেন, স্পর্শকাতর ও আলোচিত ঘটনাগুলোকে নিয়মিত ফলোআপ সংবাদের মাধ্যমে বিচারের কাঠগড়ায় না আনা পর্যন্ত সাংবাদিকদের লেগে থাকতে হবে। কিন্তু প্রায় দেড় যুগের বেশি সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ফলোআপ সংবাদ চোখে পড়ে না। ফলে অপরাধীদের সাহস আরও বেড়ে যাচ্ছে।

শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে সাংবাদিকদের জাতীয় তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নসহ ১৪ দফা দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা উচিত নয়—তা রাজনৈতিক দল, সরকারি সংস্থা কিংবা অন্য কোনো পক্ষ থেকেই হোক না কেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার সূচনা হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে। কিন্তু এখনো একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস দেখায়, যা জাতির জন্য উদ্বেগজনক। এজন্য সকল রাষ্ট্রনৈতিক শক্তির সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। দেশের অস্তিত্ব ও অগ্রগতিকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো. অলিউর রহমান, পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান, এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক সোহান, অ্যাডভোকেট ড. আবু তাহের, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগ্রত বাংলাদেশের রিফাত শিহাব উদ্দিন এবং মানবাধিকার খবরের সম্পাদক রোটা: রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *