July 29, 2026, 5:03 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সাঘাটায় ইয়াবাসহ তরুণ মাদক কারবারি আটক, পুলিশের অভিযানে উদ্ধার ৫৫ পিস ইয়াবা

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। বুধবার (৭ মে) রাতে উপজেলার ৮নং জুমারবাড়ী ইউনিয়নের খেয়াঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ ফকির শেখ (১৯)। তিনি সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের মোঃ আজিবর শেখের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি চৌকস আভিযানিক দল খেয়াঘাট বাজারে মতিয়ার রহমানের হোটেলের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক কেনাবেচার সময় ফকির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সাঘাটার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
‎এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎মাদক রুখতে সামাজিক প্রতিরোধ জরুরি
‎স্থানীয় সচেতন মহল বলছে, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও মাদক নির্মূলে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *