May 9, 2026, 3:25 am
শিরোনাম:
মানবতার আলো ছড়ানো এক অনন্য ব্যক্তিত্ব আল-আমিন শাওন গাইবান্ধায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শাহজাদপুরে কবি গুরুর ১৬৫ তম জন্মোৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত আধুনিক ভ্রমণ ব্যবস্থা ও ইসলাম: কী বলছেন আলেমরা কুরআন- হাদীসের আলোকে বিশ্লেষণ পূবাইলের বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন আমিরুজ্জমান শাহ্ পবিত্র চাহরাম শরীফ ও নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬ তম বার্ষিক ওরশ সম্পন্ন সাঘাটায় ইয়াবাসহ তরুণ মাদক কারবারি আটক, পুলিশের অভিযানে উদ্ধার ৫৫ পিস ইয়াবা মহেশপুরে সরকারি সার কালোবাজারে বিক্রি জনতার হাতে আটক সাব-ডিলার লক্ষ্মীপুরে সরকারি ভাতার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র, দিশেহারা শত শত মানুষ ৩ বছরের শেষ হয়নি বগুড়ার ফতেহ আলী সেতুর র্নির্মাণ কাজ।। দফায় দফায় মেয়াদ বৃদ্ধি। ভোগান্তিতে জনগন

লক্ষ্মীপুরে সরকারি ভাতার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র, দিশেহারা শত শত মানুষ

কবির হোসেন রাকিব, ​ কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলাজুড়ে সরকারি বিভিন্ন ভাতা ও ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূলহোতা তাহমিনা আক্তার লিমা নিজেকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
​​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহমিনা আক্তার লিমা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি দাবি করতেন, তার মাধ্যমে খুব সহজেই সরকারি ঘর, শিশু ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়া যাবে। তার কথায় বিশ্বাস করে স্থানীয়রা:
​শিশু ভাতার জন্য: ৪,০০০ টাকা
​বয়স্ক ভাতার জন্য: ৪,০০০ টাকা
​মাতৃত্বকালীন ভাতার জন্য: ৫,০০০ টাকা
​টয়লেট নির্মাণের জন্য: ১,৫০০ টাকা করে তার হাতে তুলে দেন।
​​ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার সময় দুই থেকে তিন মাসের মধ্যে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাত-আট মাস পার হয়ে গেলেও কেউ কোনো সরকারি সহায়তা পাননি। উল্টো পাওনা টাকা ফেরত চাইলে লিমা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে এলাকা ছেড়ে গা ঢাকা দেন।
​ভুক্তভোগী শাহনাজ বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অনেক লোভ দেখিয়ে লিমা গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি আমার কষ্টার্জিত টাকা উদ্ধারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।
​এই ঘটনায় রামগতি উপজেলার পূর্ব চর সীতা গ্রামের মনির আহমেদের মেয়ে শাহনাজ বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন (সিআর মামলা নং- ১০২, তারিখ: ১৬/০৩/২০২৬ ইং)। এদিকে স্থানীয়দের অভিযোগ, নিজেকে বাঁচাতে এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতারক লিমাও আদালতে একটি পাল্টা ‘মিথ্যা মামলা’ দায়ের করেছেন।
​অভিযুক্ত লিমার ছোট ভাই তানভীর হোসেন ও বড় ভাই তারেক হোসেন শুরুতে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে দুই মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তবে বর্তমানে তারা দাবি করছেন, তাদের বোন নিজেও কোনো এক পক্ষের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন।
​​মূল অভিযুক্ত তাহমিনা আক্তার লিমা পলাতক থাকায় ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।