July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত!

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ অভিষেকের পর এবার সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাঝাগাম (টিভিকে)। এরই মধ্যে দক্ষিণের এই নতুন রাজনৈতিক শক্তিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনে একটি বড় শর্ত জুড়ে দিয়েছে রাহুল গান্ধীর দল। নিখাদ ধর্মনিরপেক্ষ সরকার নিশ্চিত করতে কোনোভাবেই কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে জোটে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি।

তামিলনাড়ুর কংগ্রেস ইনচার্জ গিরিশ চোড়ানকর এক বিবৃতিতে জানিয়েছেন, সংবিধানের আদর্শে বিশ্বাসী নয় এমন কোনো দলের সঙ্গে জোট করলে কংগ্রেসের সমর্থন মিলবে না।

বর্তমানে ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে বেশ বেগ পেতে হচ্ছে। নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়ের পাশে দাঁড়ালে তাঁর শক্তির পাল্লা ১১২-তে পৌঁছাবে। তবুও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও ৬ জন বিধায়ক। এই সমীকরণ মেলাতে এখন ভিসিকে, সিপিআই এবং সিপিএম-এর মতো দলগুলোর দিকে হাত বাড়িয়েছেন বিজয়। বামপন্থী ও শরিক দলগুলো যদি শেষ পর্যন্ত সমর্থন দেয়, তবে বিজয়ের জোট ১১৯টি আসন নিয়ে অনায়াসেই সরকার গঠন করতে পারবে।

রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, বিজয়ের প্রতিনিধিরা ইতিমধ্যে এআইএডিএমকে প্রধান ইডাপ্পাড়ি পালানিস্বামীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এআইএডিএমকে বর্তমানে বিজেপির মিত্র শক্তি হিসেবে পরিচিত। অন্যদিকে কংগ্রেসের দাবি, তাদের সঙ্গে বিজয়ের এই সমঝোতা কেবল সরকার গঠনের জন্য নয়, বরং আগামী লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই ঐক্য বজায় থাকবে।

রাহুল গান্ধী ও বিজয় যৌথভাবে তামিলনাড়ুর মানুষের কাছে একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। গত ৬২ বছরের ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনের অবসান ঘটিয়ে তামিল রাজনীতিতে এখন বিজয়ের জয়জয়কার। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হলেও একটি আসন ছেড়ে দেবেন বলে জানা গেছে, যার ফলে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *