May 6, 2026, 12:46 pm
শিরোনাম:
সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত! ফসলও হারালাম, আশ্রয় কেন্দ্রও পেলাম না সাঘাটায় পুলিশের জালে দুই মাদক কারবারি—৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি ফরিদপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামারের অর্ধকোটি টাকার ক্ষতি, নিঃস্ব হওয়ার আশঙ্কা চাষীর দেড় কোটি টাকার ইয়বা সহ পুলিশ সদস্য আটক

সাঘাটায় পুলিশের জালে দুই মাদক কারবারি—৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
‎মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত একদল পুলিশ সদস্যের নেতৃত্বে উপজেলার ১নং পদুমশহর ইউনিয়নের পদুমশহর গ্রামের রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
‎এ সময় আজিজিয়া মেডিকেল হলের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কেনাবেচার সময় মো. মেহেদী হাসান ওরফে মিন্টু (২২) এবং মো. আশিকুর রহমান আশিক (২৪)-কে আটক করা হয়।
‎পুলিশ জানায়, তল্লাশীকালে মেহেদী হাসানের কাছ থেকে ২৫ পিস এবং আশিকুর রহমানের কাছ থেকে ১৫ পিসসহ মোট ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাঘাটা ও পলাশবাড়ী এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
‎এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।