May 6, 2026, 3:55 pm
শিরোনাম:
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রেজার অকেজো, জেল-জরিমানা পাইকগাছায় শিবসা নদীতে অবমুক্ত জব্দকৃত পারশে পোনা রংপুরে আদালত চত্ত্বরে স্বামীর কোলে শাহিনা ইসলামের মৃত্যু বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭ সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত! ফসলও হারালাম, আশ্রয় কেন্দ্রও পেলাম না

বগুড়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৯৪ হাজার টন

সুব্রত ঘোষ, বগুড়া থেকে:

বগুড়ায ২০২৬ সালের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে ফিতা কেটে এই কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বগুড়া সদর খাদ্য গুদাম চত্তরে ​ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ। এবার বগুড়া জেলার ১২টি উপজেলা থেকে এই মৌসুমে মোট ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ​জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাভিত্তিক ধান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে শিবগঞ্জ (২,০১৯ টন), শেরপুর (১,৯৮০ টন), নন্দীগ্রাম (১,৮৪২ টন) এবং কাহালু (১,৭৪৪ টন)। এছাড়া জেলা সদরে ৯২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ অভিযান আগামী ৭ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ মে থেকে।
গত বোরো ২০২৫ মৌসুমে জেলায় ধানের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছিল। সিদ্ধ চালের ক্ষেত্রে অর্জনের হার ছিল ৯৫ শতাংশ। বিগত বছরের এই সাফল্যের ধারাবাহিকতায় এবারও সঠিক তদারকির মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।