October 8, 2026, 10:17 pm

বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল

​কবির হোসেন রাকিব, প্রতিবেদক,

কমলনগরে  বিথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনীত হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় নেত্রীর এই অর্জনে রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেন তারা।
​সোমবার (৪ মে) বিকালে কমলনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, বিথিকা বিনতে হোসাইন এমপি মনোনীত হওয়ায় কমলনগরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন যোগ্য ও পরিশ্রমী নেত্রী। তার এই মূল্যায়নে এলাকার সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত।
​আনন্দ মিছিলে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, “বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও আমাদের আনন্দ ও উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। আমরা বিশ্বাস করি, বিথিকা বিনতে হোসাইনের হাত ধরে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।”
​মিছিল শেষে নেতা-কর্মীরা সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।