May 3, 2026, 3:25 pm
শিরোনাম:
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীতে ৩ জন গ্রেফতার, সুইচ গিয়ার উদ্ধার ২ বছরের কন্যা মুসলিমার কেউ রইল না আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন  মোহাম্মদ আবদুর রহিম খন্দকার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ: ‘অনুপস্থিত থেকে বেতন তুলে নেওয়ার সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন’ বিশ্ব গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস – ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

বিশ্ব গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

বিশেষ প্রতিনিধি: এইচ,এম,রকি

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা। রবিবার (৩ মে) সকাল থেকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং পেশাগত অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

তারা দাবি করেন, দেশের গণমাধ্যমকর্মীরা নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন, যা দ্রুত নিরসন করা প্রয়োজন। কর্মসূচিতে বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয় এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।