July 29, 2026, 5:09 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নকলায় ঘরে ঘরে ছুটছেন মেয়র প্রার্থী শহীদুল ইসলাম, চাইছেন দোয়া ও সমর্থন

আল আমিন মিয়া, নকলা (শেরপুর) :

শেরপুরের নকলা পৌরসভার মেয়র প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম পৌর এলাকার বিভিন্ন মহল্লা ও ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হচ্ছেন।

জনসংযোগকালে তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যেতে চান। নকলা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান বলেও জানান তিনি।

এসময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে আন্তরিক আচরণ ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে তার এই গণসংযোগে ইতিবাচক সাড়া পড়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *