May 2, 2026, 10:15 am
শিরোনাম:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,

‎গাইবান্ধার চকমামরোজপুরে খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বাদ এশা মোজাদ্দাদিয়া খানকা শরীফ দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ রফিউ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন, মইনুল হক। শপথ বাক্য পাঠ করান মাহমুদার রহমান মুকুল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন, জামিল, জাহাঙ্গীর, কামরুল ও সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথে সদস্যরা আল্লাহ রাব্বুল আলামীনকে সাক্ষী রেখে অঙ্গীকার করেন যে, তারা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন, সংগঠনের গঠনতন্ত্র মেনে চলবেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
‎২০২৬ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৯ সালের ২৩ এপ্রিল পর্যন্ত মেয়াদে গঠিত ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জিল্লুর রহমান সরকার, সহ-সভাপতি মোঃ শেখ সাদী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহাসিন হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ এ.এস.এম রোকনুজ্জামান রানা, ধর্ম সম্পাদক মোঃ আহসান হাবিব, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিয়া। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ এপ্তি শাহান শাহ, মোঃ মোজাফ্ফর ও মোছাঃ নীলা বেগম।
‎অনুষ্ঠানটি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।