May 1, 2026, 4:27 pm
শিরোনাম:
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২

বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

‎উত্তরবঙ্গের মানুষের অর্ধশত বছরের পুরোনো দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মানবসমুদ্রে পরিণত হয়।
‎শুক্রবার (১ মে) বিকেল ৩টায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুপুর থেকেই ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হতে থাকেন। কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে যমুনা সেতু নির্মাণ কোনো নতুন দাবি নয়, এটি প্রায় ৫০ বছরের পুরোনো একটি ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় উত্তরাঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।
‎বক্তারা আরও জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে এটি দেশের দ্বিতীয় যমুনা সেতু হিসেবে বিবেচিত হবে এবং উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার কমে আসবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং শিল্প-বাণিজ্যের প্রসার ঘটবে।
‎তারা বলেন, গাইবান্ধা, কুড়িগ্রামসহ আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচিত হবে এবং আঞ্চলিক বৈষম্য কমে আসবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সেতু চাই, সেতু চাই’ স্লোগানে মুখরিত হয়ে দ্রুত প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের জোর দাবি জানান। অনেক রাজনৈতিক নেতাকর্মী, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দও এতে অংশ নিয়ে সমর্থন জানান।
‎বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। আয়োজকরা জানান, দ্রুত সেতু নির্মাণের কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।