August 22, 2026, 2:02 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে সেমিনার উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য: গাকৃবি ভিসি

মোঃনাসির উদ্দিন গাজীপুর থেকে:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনার আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’। এর মাধ্যমে উদ্ভাবন, সৃজনশীলতা এবং মেধাসম্পদের যথাযথ মূল্যায়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে কী-নোট স্পিকার হিসেবে ট্রেজারার কৃষিতে মেধাস্বত্বের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। তিনি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো মেধাস্বত্ব অধিকারের গুরুত্ব তুলে ধরে উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের বিষয়টি ব্যাখ্যা করেন।
উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকরা মেধাস্বত্ব সুরক্ষা, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই এবং মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়। তিনি গাকৃবির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, গবেষণাকে পেটেন্টের মাধ্যমে বাস্তবমুখী করে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখার পরিবেশ তৈরিতে গাকৃবি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর ও সিনিয়র শিক্ষকসহ মোট ৮৭ জন অধ্যাপক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) ২০০০ সাল থেকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন করে আসছে, যার লক্ষ্য মেধাসম্পদের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।