May 1, 2026, 3:46 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

বৈরী আবহাওয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা, শিক্ষার্থীদের দুর্ভোগ

গলাচিপা উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থীদের। বুধবার (২৯ এপ্রিল) গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলোর অভাব দেখা দিলে বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি। ফলে তাদের মধ্যে উৎকণ্ঠা ও ভোগান্তি লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীরা জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গলাচিপা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস জানান, উপকূলীয় পরীক্ষা কেন্দ্র হওয়ার কারণে অনেকে তেতুলিয়া, রাবনাবাদ, আগুনমুখো নদী পারাপার হয়ে পরীক্ষা দিতে আসে কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে কিছু ছাত্র-ছাত্রী সময় মত আসতে পারেনি। তাছাড়া বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকা ও আলোর স্বল্পতা থাকার কারণে পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে। আলোর জন্যে মোমবাতির ব্যবস্থা করা হয়েছে।
তিনি এ ধরণের পরীক্ষা নেয়ার ক্ষেত্রে উর্ধ্বতন কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
স্থানীয়রা মনে করেন, বৈরী আবহাওয়ার সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাব থাকায় শিক্ষার্থীদের এ ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।