May 4, 2026, 3:58 pm
শিরোনাম:
তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত কলরেকর্ড এডিট করে গণমাধ্যমে ভাইরাল, শ্রমিকদলের সভাপতির প্রতিবাদ পাইকগাছায় সুদখোরের অত্যাচারে সর্বস্বান্ত হওয়ার পথে পরিবার

সকাল থেকে উৎসবের মেজাজে শুরু হয়েছে বিধান সভার নির্বাচন পশ্চিম বাংলায়

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

সারা পশ্চিমবঙ্গে প্রায় ১৪২,টি বিধান সভার নির্বাচন শুরু হয়েছে সকাল থেকেই। কিছু যায়গায় বিরোধী দলের সঙ্গে শাসকদের ঝামেলা চোখে পড়েছে। এদিন কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্র এর কিছু গুরুত্বপূর্ণ যায়গায় ঝামেলা হয়েছে শাসক দলের সঙ্গে বিজেপির। সামনে সামলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী। উভয় মুখোমুখি হয়েছেন।

সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার ফলতা ও ভাঙড় বিধান সভা এলাকায় শাসক দলের সঙ্গে বিরোধী দলের মুখোমুখি ঝামেলা হয়েছে। কোথাও মারমুখী শাসক ও বিরোধী দলের নেতা ও কর্মীরা ঝামেলা করেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী সদস্যরা সকাল থেকেই ময়দানে নেমে পড়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে বহু যায়গায় থেকে বুথ জাম ও ইভিএম মেশিনের মধ্যে টেপ মারার ঘটনা ঘটেছে। এমন ঘটনা চোখে পড়ার পর নির্বাচন কমিশনারের কর্মকর্তারা উপস্থিত হয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।ভাঙড় বিধান সভা কেন্দ্র মারমুখী হয়ে আই এস এফের প্রার্থী নওশাদ সিদ্দিকী র উপর হামলা চালায় শাসক দলের নেতা ও কর্মীরা। অন্যদিকে ভাঙড় বিধান সভা কেন্দ্র এর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন তৃনমূল কংগ্রেস এর নেতা শওকত মোল্লা। আজ সকালে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি নিজ বিধান সভা কেন্দ্র তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।