গাইবান্ধার সাঘাটায় হানিফ মিয়া নামে এক যুবক ও গোবিন্দগঞ্জ উপজেলায় সোমবার অজ্ঞাত (৬০) নামা নারীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় রোববার রাতে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে হানিফ মিয়া (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের আব্দুস সালাম মিস্ত্রীর ছেলে।

মানিকগঞ্জ বাজার এলাকায় রোববার রাতে কোনো এক সময় বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের সাথে রশি বেঁধে গলায় পেঁচিয়ে হানিফ মিয়া সবার অজান্তে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা খবর পাওয়া যায়নি।
অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় সোমবার সকালে এক অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সকালে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।