May 4, 2026, 5:47 pm
শিরোনাম:
ফরিদপুরে শিশু ও নারী যৌন পাচার সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতে অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণে ওয়ার্ল্ড ভিশনের এনজিও সমন্বয় সভা সংবাদে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের ব্যাপার বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান

দেশের ১৬টি জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে-আবহাওয়া অধিদপ্তর

Reporter Name

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পর থেকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রাত ৯টার মধ্যে দেশের ১৬টি জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়া আরেকটি বার্তায় জানানো হয়, দেশের কেন্দ্রীয় ও উত্তর-পূর্বাঞ্চলে তখন বজ্রপাত হচ্ছিল, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

এদিকে রবিবার বিকেল থেকেই দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি শুরু হয়েছে।