May 1, 2026, 7:46 pm
শিরোনাম:
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।

এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর আশপাশে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। আর এই ঘটনায় পুরো অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে, বিকট শব্দের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরে জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে নৈশভোজের স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুইজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।

trumpখবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে।

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, অনুষ্ঠানটি পরে আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

newstrumpব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই ঘটনায় অনুষ্ঠানস্থলের ভেতরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। কাছাকাছি কোথাও গুলির মতো শব্দ শোনা যাওয়ার পর ভোজকক্ষে উপস্থিত অতিথিরা হঠাৎ টেবিলের নিচে আশ্রয় নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সিক্রেট সার্ভিস সদস্যরা কক্ষ থেকে বের করে নিয়ে যান। পরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়।

কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর অতিথিরা টেবিলের নিচ থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে এই নৈশভোজ অনুষ্ঠানে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা আর ঘটেনি বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নেয়া।

pictureএদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— উভয়কেই অনুষ্ঠানস্থল থেকে সিক্রেট সার্ভিস সরিয়ে নেয় বলে সিবিএস জানিয়েছে। তাদের সরিয়ে নেয়ার পর কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন।

এর কিছুক্ষণ পর নিরাপত্তা সদস্যরা আরেকজন অতিথিকে দ্রুত সামনের দিকে সরিয়ে নেন। এ সময় অনেকে মেঝেতে শুয়ে ছিলেন এবং নিরাপত্তা সদস্যরা টেবিল-চেয়ার ডিঙিয়ে ওই ব্যক্তিকে বের করে আনেন।