June 16, 2026, 4:00 am
শিরোনাম:
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিফ হাসান রংপুরে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন রংপুরে হাড়িভাঙা আমের ৩০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ জুলাই শহীদদের কবর নির্মাণ অসম্পূর্ণ, বরাদ্দের টাকা তুলে নিলেন ঠিকাদার ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ থেকে:

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় দীর্ঘ সময় ধরে লোডশেডিং থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। অনেকেই মোমবাতি কিংবা চার্জ লাইটের সাহায্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে,যা তাদের জন্য কষ্টসাধ্য ও অস্বস্তিকর হয়ে উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দিনের তুলনায় রাতই তাদের প্রধান পড়ার সময়। কিন্তু এই সময়েই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। ফলে পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ‎অভিভাবকেরা ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এমন পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। এতে তাদের মানসিক চাপ বাড়ছে এবং আসন্ন পরীক্ষার ফলাফল নিয়ে ও শঙ্কা তৈরি হচ্ছে।স্থানীয় সচেতন মহল দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন,যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারে। এই বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর শাহজাদপুর জোনাল কার্যলয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার অর্থাৎ ডিজিএম মোঃ শামীম হাসানের মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।