August 22, 2026, 2:02 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|

এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৪/২০২৬ তারিখে জনাব মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর নেতৃত্বে ও র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়| তন্মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট ৭৭,৫০০/- (সাতাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়| একই ভ্রাম্যমান আদালত কর্তৃক ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য ˆতরির উপকরণ জব্দ করে আরমান হোসেন (৪৮)’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০,০০০/- ( সত্তর হাজার ) টাকা জরিমানা করা হয়|

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‌্যাব-১০, সদর কোম্পানী কর্তৃক যৌথভাবে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় স্যাটেলাইট এলপিজি প্লানে আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়| অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জনস্বার্থে বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম নিয়ন্ত্রণ, নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য ˆতরি এবং অবৈধ জ্বালানি উপকরণ ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে|