July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কমলনগরে অসহায় সিএনজি চালক আব্দুর রহিমের বাঁচার আকুতি—উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা

কবির হোসেন রাকিব কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদির ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর ঠিকা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৩৭) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। তিনি কিডনি, লিভার ও ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন।
জানা গেছে, আব্দুর রহিম একজন সিএনজি চালক ছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি স্ত্রী ও তিন সন্তানের ভরণপোষণ করতেন। কিন্তু হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একে একে তার কিডনি, লিভার ও ফুসফুসে গুরুতর সমস্যা ধরা পড়ে। বর্তমানে তিনি সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন।
তার পরিবার সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
অসহায় এই পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। আব্দুর রহিমের স্ত্রী সন্তানদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন। এমন পরিস্থিতিতে আব্দুর রহিম সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
আব্দুর রহিমের বাড়ি চর ঠিকা গ্রামে, ফজুমিয়ার হাটের পূর্ব পাশে ভুলুয়া ব্রিজ সংলগ্ন রশিদের বাড়ি হিসেবে পরিচিত। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে ইচ্ছুকদের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ ও বিকাশ নম্বর:
০১৮৫৬০৮৮০৭০ /০১৯৩৫৭৮৪৩০৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *