July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে: : শরিফুল ইসলাম ভূঁইয়া

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি রাজু হোসেনের সঞ্চালনায়,সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, প্রকৃত সাংবাদিক যাচাই-বাছাই, সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বের বন্ধনে কাজ করা সহ সার্বিক বিষয় আলোচনা করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন,ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় ও লাখো কন্ঠ পত্রিকার প্রতিনিধ জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ শাহ আলম,সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার,সদস্য মোঃ আব্দুর রহমান,ক্লাবের সিনিয়র সদস্য মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,তৌহিদুল ইসলাম কবির,জাকির হোসেন সুমন,হালিম খাঁন লিটন,তপন মজুমদার,সায়েদ হোসেন,সাফায়েত হোসেন, মো: নুর নবী, এমরান হোসেন রাজন পাটোয়ারী সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *