July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১২.৫ লাখ টাকা জরিমানা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেসার্স বি এম কে-২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত মোট জরিমানার পরিমাণ ১২ লাখ ৫০ হাজার টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শের আলম।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ ও র‍্যাব সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *