July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নিউইয়র্কে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা ১৪ এপ্রিল

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে:

সম্মিলিত উদ্যোগে নিউইয়র্কে দ্বিতীয়বারের মত বাংলা বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রা হবে নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল ২০২৬,মঙ্গলবার। মঙ্গলবারের এই অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। মঙ্গল শোভাযাত্রা জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এই বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আয়োজক সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ নিউইয়র্ক। এই পরিষদের আহবায়ক সৈয়দ মোহাম্মদউল্লাহ আর সদস্য সচিব মুজাহিদ আনসারি।খবর আইবিএননিউজ ।
বর্ষবরণ অনুষ্ঠানের সূচিতে থাকবে বেলা ১টা থেকে পান্তা ইলিশ ও মিষ্টিমুখ। দেড়টায় আনুষ্ঠানিক উদ্বোধন। দুপুর দুটা থেকে সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল ৫টায় মঙ্গল শোভাযাত্রার সূচনা।
বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার উদযাপন পরিষদে আরো আছেন উপদেষ্টা হিসাবে বেলাল বেগ, রথীন্দ্রনাথ রায়, মুহাম্মদ ফজলুর রহমন, সউদ চৌধুরী, খোরশেদুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, সুব্রত বিশ্বাস, জীবন চৌধুরী ও মাহবুবুর রহমান। যুগ্ম আহবায়ক শামসুল আলম বকুল, সাগর লোহানী, কাজল মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সনজীবন কুমার, গোপাল সান্যাল, শাহরিয়ার সালাম। এছাড়াও রয়েছেন ৬৫ জন সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *