July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

‎গাইবান্ধায় ছুরির মুখে দুঃসাহসিক ছিনতাই- জনতার হাতে অভিযুক্ত আটক, থানায় সোপর্দ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

‎গাইবান্ধা শহরে ছুরির মুখে এক যুবককে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে অভিযুক্তদের একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা মোঃ শাহিদুল ইসলামের ছেলে মোঃ আরমান চৌধুরী (২২) বাস টার্মিনাল সংলগ্ন একটি হোটেলের কাজ শেষে বাড়ি ফেরার পথে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ২৫ হাজার ৪০০ টাকা এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এসময় তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

‎ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের একজনকে শনাক্ত করে আটক করা হয়। পরে একই রাতে এলাকাবাসী তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করে।

‎স্থানীয়রা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ (চালান) করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও জোর দাবি উঠেছে।

‎সচেতন মহল বলছে, জনবহুল এলাকায় এ ধরনের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তাই নিয়মিত পুলিশ টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

‎এলাকাবাসীর তাৎক্ষণিক উদ্যোগে একজন অভিযুক্ত আটক হলেও পুরো চক্রকে আইনের আওতায় না আনা পর্যন্ত স্বস্তি ফিরবে না বলে মনে করছেন স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *