October 8, 2026, 7:46 pm

গাড়ি চাপায় নিহত ১ আর আহত ২ জন

আমিন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:

প্রতি দিনের মতো করে আজ সকালে আব্দুল কাইউম মিয়া নামক এক দুধ ব্যবসায়ী নীলা মার্কেট থেকে দুধ নিয়ে খিলক্ষেত বাজারে বিক্রি করার জন্য যাওয়ার পথে অস্ট্রেলিয়া স্কুল এন্ড কলেজের অপর পাশে আনুমানিক সকল ০৯:৩০ টায়, পেছন দিক থেকে আসা দ্রুত গতিতে টয়োটা ক্রুশ যার নাম্বার ঢাকা মেট্রো ঘ ১২-৯৫৫২ গাড়ি একটি অটোরিকশাকে শোজোরে ধাক্কা দিলে  অটোরিকশা ভেঙ্গে দুই টুকরো হয়ে যায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল  কাইউম মিয়া,পিতা: মৃত্যু আব্দুল রহিম গ্ৰাম: বাড়িয়াছনি,

গুরুতর আহত হয় এক যাত্রী ও অটোরিকশা চালক। ঘটনা স্থল থেকে গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ির চালক । পাবলিক তাদের ঘটনা স্থল থেকে কর্মীটলা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত  ঘোষণা করেন, সংঘে সংঘে খিলক্ষেত থানা দায়িত্বরত পুলিশের এস, আই মাহফুজ  ঘটনা স্খলে চলে আসেন। পরে  গাড়িটি জব্দ করে, খিলক্ষেত থানায় নেওয়া হয়েছে। মামলা চলমান।