August 22, 2026, 12:54 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ঢাকার দোহারে ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময় ঢাকা জেলার দোহার থানাধীন মুকসুদপুর শান্তিনগর এলাকায় ১৩৮ (একশত আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪১,৪০০/- (একচল্লিশ হাজার চারশত) টাকা, সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: রানা বেপারী (২৩), পিতা- মো: মামুন বেপারী, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোছা: নুরজাহান বেগম (২২), স্বামী- আনোয়ার সরদার, সাং- শান্তিনগর, থানা- দোহার, জেলা- ঢাকা, ৩। মো: সজীব বেপারী (২৩), পিতা- মো: আনু বেপারী ও ৪। মো: বিজয় সিকদার (১৯), পিতা- মো: নান্নু সিকদার, উভয় সাং- বানিয়াবাড়ি-চল্লিশঘর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আসামিদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫,৪৪০/- (পনের হাজার চারশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দোহার সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। আসামি রানা বেপারী (২৩) এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।