August 22, 2026, 5:01 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পটিয়ায় এলডিপি’র উদ্যােগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পটিয়া( চট্টগ্রাম) থেকে:

চট্টগ্রামের পটিয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী
নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপলক্ষে পটিয়া পৌরসভা এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান, দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিকদলের আহবায়ক মুহাম্মদ সৈয়দ, পৌরসভা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ আলম, দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব আমিনুল হক তামিম, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল, ৫ নম্বর ওয়ার্ড এলডিপি’র সভাপতি নুরু সওদাগর, পৌরসভার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল, বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, জঙ্গলখাইন ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, মুজিব, ওয়াসিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, গনতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযোব্ধে লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি’র) চেয়ারম্যান কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রম নেতৃত্ব দিয়েছেন, এলডিপিকে শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।