July 30, 2026, 9:51 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বিচারের দাবিতে উত্তাল কমলনগর: উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর বিশাল মানববন্ধন

​কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর)থেকে:

​লক্ষ্মীপুরের কমলনগরে চাঞ্চল্যকর নুরুল আলম (নুরু) হত্যাকাণ্ডের ২ মাস ৮ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিরা শনাক্ত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) সকালে কমলনগর উপজেলা পরিষদের সামনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় শতশত মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​তদন্তে স্থবিরতার অভিযোগ:
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৯ জানুয়ারি নুরুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও রহস্যজনক কারণে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে ঘটনার দিন নুরুর মোবাইল লোকেশন এবং সন্দেহভাজনদের সাথে দফায় দফায় কল রেকর্ডের ডিজিটাল প্রমাণ থাকা সত্ত্বেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
​নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, “১৬ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর ১৮ জানুয়ারি রাতে নুরু ফোন দিয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু অন্য কেউ ফোন কেড়ে নেয়। পরদিন তার লাশ পাওয়া যায়। কল লোকেশন ও কল রেকর্ডের সব প্রমাণ থাকার পরও পুলিশ কেন বলছে কোনো ক্লু পাচ্ছে না? আমরা কি তবে বিচার পাব না?”
​ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
গত ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৫টার দিকে নুরুল আলম (নুরু) মাতাব্বর হাট বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর ১৯ জানুয়ারি সকালে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পাশে নদীর পাড়ে ব্লক-চাপা দেওয়া অবস্থায় তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
​রহস্যজনক কল ও লোকেশন:
পরিবারের দাবি, নিখোঁজের দিন জনৈক নুর নাহার ওরফে পাখির সাথে নুরুর মোবাইলে ৮ বার যোগাযোগ হয়। এছাড়া কল লোকেশনে আজুবেপারীর হাট, পাটারীর হাট ও ফজুমিয়ার হাটের অবস্থান পাওয়া যায়। এমনকি জনৈক কামালের মোবাইল থেকে কল আসার তথ্য থাকলেও রহস্যজনকভাবে সে এখন ধরাছোঁয়ার বাইরে।
​স্মারকলিপি প্রদান:
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রকৃত খুনিদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তদন্তে অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, প্রযুক্তিগত তথ্য থাকা সত্ত্বেও প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *