পবিত্র রমজান মাসের চাঁদ দেখার পর আজ সারা ভারতে বিভিন্ন যায়গায় শান্তি তে পালিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে দিল্লির জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হয়। সেই সঙ্গে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হয়। এবং উত্তর প্রদেশের ফতেপুর মসজিদ ও সাহারানপুর ও দেওবন্দ মাদ্রাসা ও বেরিলী মারকাজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হয়। এদিন সকাল থেকেই ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এদিন কলকাতার রেড রোডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা লাখ লাখ মানুষের কাছে শুভেচ্ছা বিনিময় করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি। এদিন সারা দেশে কোথাও ঝামেলা হয় নি বলে এখনো পর্যন্ত জানা গেছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং এস ডি পি ও এবং মগরাহাট সার্কেল অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার এবং মগরাহাট থানার অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা ও প্রার্থী সামিম আহমেদ এবং ফলতা বিধান সভা কেন্দ্র এর সভাপতি ও প্রার্থী জননেতা জাহাঙ্গীর খান এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং যুব নেতা সাদিক মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।