October 8, 2026, 8:10 pm

বাংলাদেশিদের ফেরানো হচ্ছে ইরান থেকে

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকরা ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক,  ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।