August 21, 2026, 11:18 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মুক্তাগাছায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ফরিদপুরের যুবক উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী থেকে নিখোঁজ হওয়ার পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক যুবককে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মুক্তাগাছা থানা-পুলিশের যৌথ দল।
উদ্ধার হওয়া যুবকের নাম মো: কায়সার (৩২)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় কায়সার পরিবারের সদস্যদের জানান, তিনি রাত ১০টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে ফেরেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেন।