August 21, 2026, 11:21 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ভালুকায় হাইওয়ে পুলিশের প্রশাসনিক কাজে স্থানীয় বিএনপির হস্তক্ষেপ, চরম ক্ষোভ

মোঃ রাসেল ফকির ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডব্লাড সংলগ্ন ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অন্যায় হস্তক্ষেপে থানা পুলিশ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের আইনগত দায়িত্ব পালন করতে পারছে না।
​থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী অবৈধ সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে এসব অবৈধ যানবাহন আটক করলেই স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোবাইল ফোনে কল দিয়ে তা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। পুলিশের কোনো সদস্য এতে রাজি না হলে বা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবস্থা নিতে চাইলে তাকে চাকরিচ্যুত বা দূরবর্তী জেলায় বদলি করার সরাসরি হুমকি দেওয়া হচ্ছে।
​শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নন, এ পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও রেহাই পাচ্ছেন না। পুলিশের কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তার ও প্রভাবশালীদের ফোনে অবৈধ গাড়ি ছেড়ে দেওয়ার বিষয়ে অনুসন্ধানী বক্তব্য নিতে গেলে কয়েকজন সাংবাদিককে বিএনপির নেতাকর্মীদের তরফ থেকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিক জানান, মহাসড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে এমনিতেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে যদি দলীয় প্রভাব খাটায় এবং কাজ করতে না দেওয়া হয়, তবে সাধারণ মানুষের যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
​এ বিষয়ে বক্তব্য জানতে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ঝুঁকিমুক্ত রাখাই পুলিশের মূল কাজ। তবে বিভিন্ন মহল থেকে অনাকাঙ্ক্ষিত চাপ ও হুমকির কারণে প্রশাসনিক গতিশীলতা ব্যাহত হচ্ছে।
​হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত উর্ধ্বে তুলে ধরে মহাসড়কে প্রশাসনিক পূর্ণ স্বাধীনতা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।