সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি এইচ এস সরোয়ারদীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার মশিপুর ‘গোধূলি বেলা’ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা, ফোকলোর এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সাবেক সভাপতি ও বাংলা একাডেমির ফেলো ড. মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায়,কাজী মোঃ আমিনুল ইসলাম,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ-এর সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রওশন আলম,তালগাছী করতোয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন এবং তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ড. আশরাফ আলী পিন্টু,ড. আখতার উদ্দিন মানিক,গাড়াদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফসার আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি,সাহিত্যিক,গবেষক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাহিত্য চর্চার প্রসার ও আঞ্চলিক সংস্কৃতির বিকাশে নানামুখী আলোচনা করেছেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে।